দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্রা ইউনিয়নে প্রথম শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। শিশুটি বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পাশের বাড়িতে ঝালমুড়ি বিক্রেতা লুৎফর রহমানের (৬০) বাড়িতে ঝালমুড়ি কিনতে গেলে লুতফুর রহমান শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এরপর শিশুটি বাড়িতে গেলে তার শরীরের বিভিন্ন স্থানে ব্যথা অনুভব করে। এরপর তার মা বিষয়টি নিয়ে জানতে চাইলে ঘটনাটি তার মাকে খুলে বলে।
বিষয়টি নিশ্চিত করে শিশুটির ফুফু বলেন, ‘আমাদের বাড়ি থেকে ২-৩ বাড়ি পরে লুৎফর রহমান ঝালমুড়ি বিক্রি করেন। মেয়েটি ঝালমুড়ি কিনতে গেলে লুৎফর রহমান তার ঘরে নিয়ে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন। মেয়েটি একা একা বাড়ি আসে। এরপর মেয়েটির শারীরিক অবস্থা দেখে ওর মা জিজ্ঞাসা করলে প্রথমে ভয়ে কিছু বলতে চায়নি। পরে কয়েকবার জিজ্ঞাসা করলে সবকিছু খুলে বলে। মেয়েটির পেটে ও বুকে ক্ষতের চিহ্ন রয়েছে।’
তিনি আরও জানান, আমরা মেয়েটিকে নিয়ে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। এরপর আমাদের রাজবাড়ী সদর হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠাই। রাত সাড়ে ১২টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে আসি। আমরা এখন রাজবাড়ী সদর হাসপাতালে রয়েছি। এ বিষয়ে পাংশা মডেল থানার ওসিকে মৌখিকভাবে জানিয়েছি। বুধবার থানায় লিখিত অভিযোগ করবো।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম বলেন, ‘মৌখিকভাবে তারা জানিয়েছেন। তারা রাজবাড়ী সদর হাসপাতালে রয়েছেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কেএম